১৬ ডিসেম্বরের মার্কিন দলিল। এর ৩য় পাতায় (৭নং অনুচ্ছেদে) রয়েছে পাকিস্তানের আত্মসমর্পনে বাংলাদেশ সরকারের শর্তাবলী: বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নিঃশর্ত মুক্তি, পাকিস্তানে আটকে পড়া বাঙালী ও সেনাসদস্যদের নিরাপদে ফিরিয়ে দেয়া, বাংলাদেশ-ভারত যৌথ কমান্ড তথা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পন। সেইসঙ্গে পাকিস্তানী দালালদের বিচারের জন্য বাংলাদেশ সরকারের হাতে তুলে দেয়ার আহ্বান।





স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন ছবিতে ব্যবহৃত একটি ফুটেজ। এতে ডিসেম্বরে যুদ্ধের তীব্রতা এবং পাকিস্তানীদের আত্মসমর্পনের দৃশ্য রয়েছে:
| YouTube Video | |
ঐতিহাসিক সেই আত্মসমর্পন। উল্লেখযোগ্য দৃশ্য হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষে হুমায়ুন রশীদ চৌধুরীর ঘোষণা : বাংলাদেশ স্বাধীন
| YouTube Video | |
মুক্তির আনন্দ। মিত্রবাহিনীকে সাদরে বরণ করে নিচ্ছে ঢাকার বাসিন্দারা:
| YouTube Video | |
পরাজয়ের খবরে পাকিস্তানে শুরু হয়েছে দাঙ্গা। রেডিওতে হচ্ছে গুলাম আলীর কান্নাভেজা গজল। আর বাংলাদেশে ধরা পড়া ঘাতক-দালালদের নিগ্রহ:
| YouTube Video | |
চারিদিকে লাশ আর লাশ, নৃশংসতার ছড়ানো ছেটানো প্রমাণ। কিন্তু তারপরও বাংলাদেশ স্বাধীন। শুরু হয়েছে নিত্যকার যাপন। ফুটেজের নেপথ্যে রয়েছে আজানের ধ্বনি:
| YouTube Video | |
লাখো শহীদের রক্তে গড়া এই বাংলাদেশ। আসুন সবাই মিলে দেশ গড়ি .... শহীদদের রক্তদান যেন বৃথা না যায়!!
আমরা বাঙ্গালী, বাংলা মোদের গর্ব
ভালোবাসা দেবো উজাড় করে, বাংলা মায়ের জন্য।
-----Collected