
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকাল সাড়ে চারটায় রমনা রেসকোর্স ময়দানে আত্মসমর্পন করে পাকিস্তান বাহিনী, আনুষ্ঠানিকভাবে জন্ম নেয় বাংলাদেশ। সাড়ে নয়মাস ব্যাপী এই মুক্তিযুদ্ধের অন্তিম সময়কালে পরিস্থিতি নিয়ে আমার এই আয়োজন। এতে বিভিন্ন সময় সংগ্রহীত বিভিন্ন তথ্যচিত্র থেকে আলাদা করা ফুটেজ নেয়া হয়েছে প্রাসঙ্গিকতার জন্য। সঙ্গে রয়েছে মার্কিন কংগ্রেস এবং সিআইএর সে সময়কার কিছু ক্লাসিফায়েড দলিলপত্র।
পাক বাহিনীর আত্মসমর্পনের সেই দলিল:

রণাঙ্গনে একচ্ছত্র প্রভাব মুক্তিবাহিনীর, সেনাপতি এমএজি ওসমানী তারই ব্রিফিং দিচ্ছেন প্রবাসী বাংলাদেশ সরকারকে:
পাক বাহিনীর আত্মসমর্পনের সেই দলিল:

রণাঙ্গনে একচ্ছত্র প্রভাব মুক্তিবাহিনীর, সেনাপতি এমএজি ওসমানী তারই ব্রিফিং দিচ্ছেন প্রবাসী বাংলাদেশ সরকারকে:
| YouTube Video | |
৩রা ডিসেম্বর পাকিস্তানী আক্রমণের পর প্রত্যক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত, ফুটেজে তাদের সেনাবাহিনীর আক্রমণ পরিকল্পনা ও বাস্তবায়ন। রয়েছে মিত্রবাহিনীর অধিনায়ক জেনারেল মানেকশর একটি গুরুত্বপূর্ণ সাক্ষাতকার:
| YouTube Video | |
৬ ডিসেম্বর ১৯৭১, স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ভারতীয় লোকসভায় তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা দিচ্ছেন মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র সচিব হুমায়ুন রশীদ চৌধুরী:
| YouTube Video | |
৮ ডিসেম্বর ১৯৭১ সালের মার্কিন সরকারের গোপন দলীল পত্রের একটি ফটোকপি। এতে যুদ্ধে মার্কিন অবস্থানের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্তের কথা বলা হয়েছে। জানা যাচ্ছে জর্ডান, ইসরায়েল এবং ইরানের মাধ্যমে পাকিস্তানকে সামরিক সাহায্য দেয়ার পাশাপাশি কূটনৈতিক চাপ সৃষ্টি করে ভারতকে যুদ্ধবিরতিতে বাধ্য করার পরিকল্পনার কথা:


৯ ডিসেম্বর ১৯৭১ সালের মার্কিন সরকারের একটি দলিল। এতে পাকিস্তানের প্রতি চীনের সমর্থন দানের ব্যাপারে বিশ্লেষণ রয়েছে :


